সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রংপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বন্যা কবলীত এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সুরক্ষা ও বানভাসি মানুষের ত্রানের ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেন এর সুরক্ষা, বানভাসি মানুষের চিকিৎসাসেবা বিশেষ করে সাপের কামরে তাৎক্ষনিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার রায়হান কবীর।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) নজরুল ইসলাম, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, প্রধান নির্বাহী কর্মকর্তা (জেলা পরিষদ) মামুন অর রশীদ প্রমূখ।এ সময় জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও পুলিশ প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, এলজিইডি, সওজ, পাউবি, প্রানী সম্পদ অধিদপ্তর, মৎস সম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের পরামর্শ প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM