জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সৌজন্যে রংপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।















