সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু’র মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু’র মনোনয়নপত্র সংগ্রহ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর -৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু এর পক্ষে সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। (২১ ডিসেম্বর) রোববার বিকেল নগরীর কাচারী বাজার এলাকায় অবস্থিত রংপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটি, দলটির মহানগর ও জেলার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর সদর- ৩ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য মোঃ সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ সালেকুজ্জামান সালেক, রংপুর জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সদস্য এডভোকেট শফি কামাল, মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত,

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, মহানগর যুবদলের নেতা শহিদুল ইসলাম শহিদ, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, জাতীয়তাবাদী আইনফোরামের নেতা এডভোকেট কনা, এডভোকেট রনি, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু বিএনপি নেতা জাকির হোসেন পলাশ, সাবেক ছাত্রদল নেতা হারুন উর রশিদ সোহেল, সহ মহানগর ও জেলা বিএনপি,

অঙ্গ সংগঠন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল বলেন, বিএনপির পক্ষ থেকে রংপুর সদর-৩ আসনে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ও নির্বাচন পরিচালনা কমিটি আজ তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM