সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • স্বরশৈলী ও সুরচর্চা কেন্দ্রের উৎসবে আমাদের বৈশাখ অনুষ্ঠিত

স্বরশৈলী ও সুরচর্চা কেন্দ্রের উৎসবে আমাদের বৈশাখ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে সুরচর্চা কেন্দ্র এবং স্বরশৈলী রংপুরের যৌথ পরিবেশনায় বাঙালির প্রাণের উৎসবে আমাদের বৈশাখ শিরোনামে গান, কবিতা ও আলোচনা নিয়ে ফেইস বুক ভিত্তিক লাইভ বিশেষ অনুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ১২৩” অনুষ্ঠিত হয়।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক জীবন কুমার পোদ্দার এর পরিচালনা ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভূতপূর্ব অধ্যাপক (বাংলা) কারমাইকেল কলেজ, রংপুর এবং পরিচালক, স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্র, রংপুর প্রফেসর মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: মামুন উর রশিদ এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী মো: সোলায়মান।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন জিনাত পারভিন, তিথি সরকার, অশ্বিনী রায়, নাজনীন সুলতানা, রাজেন দাস,মাসুদ রানা, সুরচর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক তৌফিকা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বাঙালির ইতিহাস- ঐতিহ্যের নববর্ষ এবং বাংলা ঋতু বৈচিত্র্যে বৈশাখ নিয়ে আলোচনা করেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ, সামীমা আখতার খানম লিমা, পূর্ণিমা রাজ, মাজেদুল ইসলাম মাজেদ, আব্দুল কুদ্দুস,গুপ্তা রাণী সরকার এবং মামুন উর রশিদ।

গান পরিবেশন করেন সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, ফেরদৌসী নুজহাত, অদৃকা সরকার, মাধুর্য্য রায় প্রাপ্য, তাসনুভা জান্নাত তাইফা এবং তাহিম বিন মাসুদ। তবলায় সহযোগিতা করেন বাংলাদেশ বেতার, রংপুরের যন্ত্রসংগীত শিল্পী সুকান্ত রায় দুলাল, দোতারায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের যন্ত্রশিল্পী মো: সোলায়মান এবং কী-বোর্ডে সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM