সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রংপুরে বিএনপি সমর্থকবৃন্দের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রংপুরে বিএনপি সমর্থকবৃন্দের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রংপুরে বিএনপি সমর্থকবৃন্দের আয়োজনে আলোচনা , দোয়া ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় রংপুর জেলা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম লেমনের নেতৃত্বে এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহামান হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রনেতা হাসান মাহামুদ হানিফ, ওয়ার্ড বিএপির উপদেষ্টা ডা. এমএ ওয়াহেদ, সাবেক ছাত্রনেতা হাসান,

রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের ভিপি মোঃ সরোয়াজ্জামান (সিজান) , রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আনিচুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ সাইদুল ইসলাম সাঈদ, মোঃ আবুল হাসেম মিলন। আলোচানা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রংপুরে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM