সর্বশেষ
সর্বশেষ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিঃ

দ্বাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এম. আবদুল লতিফ, মোঃ শিবলী সাদিক, মোঃ মজিবর রহমান(মজনু),আবদুল হাফিজ মল্লিক এবং পারভীন জামান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

গণপূর্ত অধিদপ্তর ও সরকারি আবাসন পরিদপ্তরের কার্যাবলি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এবং কমিটির সদস্য আবদুল হাফিজ মল্লিককে আহ্বায়ক করে এম. আবদুল লতিফ ও মো: শিবলী সাদিককে সদস্য করে ১নং সাব-কমিটি গঠন করা হয়।

এ সময় অর্থ সাশ্রয় করে কাজের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে মন্ত্রণালয়ের আওতাধীন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কার্যক্রম নিয়ে সার্বিক পর্যালোচনা করা হয়।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী, রাজউকের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তর, উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM