সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪ খ্রিঃ

দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহাঃ আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা ও বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনসহ সকল স্বাধীকার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে কর্মকর্তাগণের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সভাপতি কমিটির সকল সদস্য ও কর্মকর্তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্হ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্ষেপে উপস্থাপন করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শূন্য পদের সংখ্যা ও তা পূরণকল্পে গৃহীত ব্যবস্হা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব,পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব,খাদ্য মন্ত্রণালয়ের সচিব,সেতু বিভাগের সচিব,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM