জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রংপুরে আগমন ও রংপুর জিলা স্কুল মাঠে গনসমাবেশ সফল করার লক্ষে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর মুলাটোল থানা মোড়ে পুলিশ কমিউনিটি হলরুমে প্রস্ততি সভায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলামর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রায়হান আহমেদ মানিক,
সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহাজাদা আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল হক রায়হান, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, আওয়ামী নেতা জাবেদ হাসান, এ্যাড. মুকুল, এ্যাড. আখতারুজামান লিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।














