জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েশ (বাজুস) মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ জুন ২০২৪ ইং রবিবার রাত ১০ ঘটিকায় মাহিগঞ্জ দোকান মালিক বাজার সমিতি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, , কার্যনির্বাহী সদস্য -মোঃ শাহিন উদ্দিন বকশী, কার্যনির্বাহী সদস্য,এম এ হান্নান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাজুস মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার শাখার আহ্বায়ক শ্রী জগদীশচন্দ্র রায় ।
আলোচনা শেষে বাজুস মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা শাখার সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি নাম ঘোষণা করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃএনামুল হক সোহেল। নব নির্বাচিত সভাপতি শ্রীঃ দিলীপ কুরী , সহ-সভাপতি -শ্রীঃ মুকুল চন্দ্র রায় (লিটন) , সাধারণ সম্পাদক মোঃ সালাম মিয়া , সহ-সাধারণ সম্পাদক সজীবচন্দ্র রায় , কোষাধক্ষ্য- শ্রীঃনারায়ণ চন্দ্র ধর, কার্যনির্বাহী সদস্য কৃষ্ণ রায়, মোঃআলামিন ইসলাম, বিজয় রায়, বিশ্বজিৎ রায়, হরি কর্মকার, সঞ্জয় ধর।














