জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আন্তঃ পীরপুর জুনিয়র ফুটবল টুর্ণামেন্টেন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর রবার্টসনগঞ্জে আরডিসিসিএস মাঠে পীরপুর জুনিয়র ফুটবল টুর্ণামেন্টেন ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সালেক মার্কেট দোকান মালিক ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রংপুর মহানগর বিএনপির সদস্য মোঃ রাকিবুল আজাদ, রংপুর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ শাকিল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকিবুল রহমান মনু, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান রানা, সমাজে সেবক মোঃ মাহাফুজ আহমেদ সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন পীরপুর ফাইটার একাদশ বনাম পীরপুর টাইম একাদশ ।














