সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম চরমোনাইয়ের উপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে রংপুর নগরীর সিটি পার্ক মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের রংপুর জেলা কমিটির সভাপতি মুহাম্মদ মাহমুদুর রহমান রিপন, রংপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিমের উপর হামলা হয়েছে।

তাকে রক্তাত্ব করা হয়েছে। তাই আমরা আজ রাজপথে নেমে এসেছি। পুলিশ, বিজিবি প্রশাসনের সামনে কিভাবে আওয়ামী গুন্ডালীগ আমাদের শায়েখের রক্ত ঝরালো আমরা জানতে চাই। আমরা মনে করি প্রশাসনের নীরব ভূমিকার কারণে মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিমের উপর হামলা হয়েছে। তাই প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচী পালন করবো। আমরা বিচার ব্যবস্থার নিয়ম অনুযায়ী অপরাধীরে সর্বোচ্চ শাস্তি দাবি করছে। বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ সমাবেশ চলতে থাকবে বলেও বক্তারা হুশিয়ারি দেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM