জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”সংঘাত নয় এসো ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে তরুন নেতৃবৃন্দের অংশ গ্রহণে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে রংপুর পাবলীক লাইব্রেরী হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ রংপুরের আয়োজনে তরুন নেতৃবৃন্দের অংশ গ্রহণে সম্প্রীতি সংলাপে সুজন রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম,
রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর বিএনপি’র সদস্য সহিদুল ইসলাম মিজু, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ রংপুরের সদস্য কলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।














