জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে তাঁতীপাড়া এলাকাবসীর উদ্যোগে সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর ২৪ নং ওয়ার্ডে তাঁতীপাড়া এলাকাবসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম।
বিশেষ আতথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা হকিকুল হক, সংবর্ধিত সেরা করদাতা রয়্যালটি মেগামলের চেয়ারম্যান তৌহিদ হোসেন, সংবর্ধিত সেরা করদাতা বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীর সহধর্মিনী কন্ঠশিল্পী মাহামুদা আখতার মিতু, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সংবর্ধিত কাউন্সিলর রফিকুল আলম বলেন, ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত এবং পরিকল্পিত উন্নয়ন ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড হিসেবে ওয়ার্ডে গড়ে তুলার লক্ষে সকলের কাছে সহযোগিতা কামনা করছি।














