জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সাথে মতবিনিময় করেন ও ফুলের শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১২টায় নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মাহামুদ সুজন, সহ সভাপতি ও ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা সার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোছাঃ শাহিনা সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শাহরিয়ার কবীর, কার্যকরি সদস্য ইমাম মাহাদি, সুলতানার আরেফিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।














