জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি’র উদ্দ্যেগে শোক সভা ও র্যালি বের করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ের সামনে শোক সভায় রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপি’র সদস্য মির্জা বাবুল, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লেলিন,
কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম সহ বিএনপি’র নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপি’র সদস্য আব্দুস সালাম।














