জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ২৬ শে মার্চ ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য অর্পন , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার সকালে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রায়হান শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট একেএম বানিউল আদম বাবু, লায়ন এনামুল হক সোহেল, লায়ন হাসান মাহাবুব আখতার লোটন, লায়ন আজাহারুল ইসলাম দুলাল, লায়ন মনজিল মুরাদ লাভলু,
লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন ডাঃ আখতারুজ্জামান, লায়ন সফিকুল ইসলাম স্বপন, লায়ন মাসুদ রানা, লায়ন তৌহিদা খাতুন, লায়ন অনিন্দ আউয়াল, লায়ন উম্মে মাহফুজা আখতার। এ সময় লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন । আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।














