সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শহীদ “জিয়া ও বাংলাদেশী জাতীয়তাবাদ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে শহীদ “জিয়া ও বাংলাদেশী জাতীয়তাবাদ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে শহীদ “জিয়া ও বাংলাদেশী জাতীয়তাবাদ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ( ৭ জুন) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জিয়া সংসদ, রংপুর। এতে সভাপতিত্ব করেন রংপুর-৩ আসনের বিএনপির সাবেক এমপি প্রার্থী, রংপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা এডভোকেট আব্দুল কাইয়ুম মন্ডল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পিপি এডভোকেট আফতাব উদ্দিন, রংপুর মেডিকেল কলেজ সাবেক ড্যাব সভাপতি ডা. মাহমুদুল ইসলাম সরকার, জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, মহানগর বিএনপির সদস্য সেলিম চৌধুরী, আশফাকুল বসুনিয়া আজাদ, আবু আলী মিঠু, রংপুর মেডিকেল কলেজ ছাতদলের সভাপতি আল মামুন, এসময় উপস্থিত ছিলেন,

ডা. সরকার তানভীর, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লব, মির্জা বাবর বাবলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোকছেনুল আরেফিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আখতারুজ্জামান তিতু, মহানগর তাতীদলের সাবেক সদস্য সচিব সাহেদ ইকবাল, রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ ফিরোজ, রংপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ও তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সোহেল, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম মিন্টু সহ মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM