সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেট্রোপলিটন (ডিবি)’র অভিযানে ৫৫ কেজি গাঁজা , কাভার্ড ভ্যান সহ ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন (ডিবি)’র অভিযানে ৫৫ কেজি গাঁজা , কাভার্ড ভ্যান সহ ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানের ৭জুন রাত্রী ০৪.০০ টার সময় আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন মর্ডান মোড়ে চাঁদ পেট্রোল পাম্পের সামনে রংপুর-টু-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে রক্ষিত ৫৫ কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম নাঈম, কাভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ জিল্লুর রহমান ও হেলপার মোঃ মিলন খাঁনদেরকে গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এর ধারায় মামলা রুজু করা হয়। রংপুর মহানগরীর উপর দিয়ে মাদক কারবারীরা যাতে মাদক পরিবহন করতে না পারে সেই বিষয়ে (ডিবি)পুলিশ নর্জরদারী অব্যাহত রেখেছেন। পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার অঙ্গীকার অনুযায়ী রংপুর মহানগরীকে মাদক মুক্ত করার নিমিত্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা ডিবি পুলিশ সর্বদা মাদককারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। রংপুর মহানগরী মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM