সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • হানিফ পরিবহনের মালিকের স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের মামলা

হানিফ পরিবহনের মালিকের স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের মামলা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

হানিফ পরিবহনের মালিকের স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের মামলা
২১শে আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়ার স্ত্রী ইভা হানিফের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ মিয়ার স্ত্রী ইভা হানিফের ২০২১ সালের ৩১ জানুয়ারি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫ কোটি ৪ লাখ ২৯ হাজার ৬৯১ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ৬৯ লাখ ৭ হাজার ৮৬০ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অনুসন্ধানে ২ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

সূত্র আরও জানায়, হানিফ মিয়ার স্ত্রী ইভা ২০০১-০২ করবর্ষে আয়কর নথি খোলেন। তিনি ২০২০-২০২১ করবর্ষ পর্যন্ত মোট আয় প্রদর্শন করেছেন ৩ কোটি ৩০ লাখ ৮ হাজার ১৭৭ টাকা। এর মধ্যে ২০১৭-২০১৮ ও ২০২০-২০২১ করবর্ষে ১৯ (এএএএএ) ধারায় ১ কোটি ২১ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা বৈধ করার অপচেষ্টা করেছেন। সব মিলিয়ে তার নামে মোট ২ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৪৫৪ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হিসাবে তথ্য পাওয়া যায়। তিনি দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM