জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে রংপুর মেডিকেল মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে নগরীর মেডিকেল মোড়ে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশে রংপুর মহানগর আ’লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য রোজি রহমান, রংপুর মহানগর আওমীলীগের সদস্য নওশাদ রশিদ, নাজমুল করিম ডলার,
রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য পারভীন আক্তার, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম, সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতা, হরতাল , আররোধ প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে।














