জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
কয়েকবছর ধরে রংপুরের শ্যামপুর অযোধ্যাপুরের কয়েকটি এলাকায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে নর্দান প্রমিজ লিমিটেড। এরই ধারাবাহিকতায় গতকাল (৭ জানয়ারী) মঙ্গলবার দুপুরে দ্ইু শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নর্দান প্রমিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুল ইসলাম, পরিচালক জিয়াউল শাহসহ অন্যান্য পরিচালকরা। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা কোম্পানিটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া প্রার্থনা করেন।
এসময় নর্দান প্রমিজ লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমিয়ে আনতে নর্দান প্রমিজ বদ্ধ পরিকর। এজন্য “মানবতার কল্যাণে মানবের সৃষ্টি” এই মূল মন্ত্রে সমাজে বৃত্তবান সকলকে দীক্ষিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য নর্দান প্রমিজ লিমিটেড ২০১৬ সালে প্রতিষ্ঠিত একটি সমন্বিত কৃষি খামার যাতে অযোধ্যাপূর এলাকার বেশ কিছু বেকার তরুণের কর্মসংস্থান এর সুযোগ হয়েছে।














