সর্বশেষ
সর্বশেষ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রংপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের
প্রতিবাদে রংপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর কৃষকদল। বৃহস্পতিবার বিকেলে মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ্ নেওয়াজ লাবু, কেন্দ্রীয় সদস্য ও মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, মহানগর কৃষকদলের সদস্যসচিব ফিরোজ রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন।

এছাড়াও হারাগাছ থানা কৃষকদলের সভাপতি তারেক উস সিয়াম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লিওন মিয়া, পশুরাম থানার সভাপতি কাজল মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, তাজহাট থানার সভাপতি মনতাজ মিয়া ও সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, কোতোয়ালি থানার সভাপতি আখেরুজ্জামান মানু ও সাধারণ সম্পাদক রোস্তম আলী, মাহিগঞ্জ থানার সাধারণ সম্পাদক সুজন মিয়া, হাজিরহাট থানার সভাপতি জুয়েল এবং ২১ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, শান্তি ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে হত্যা, নাশকতা কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, ফরিদপুরের রাজু মোল্লা এবং নড়াইলের শাহিন মোল্লা ও সোহেল মিয়াকে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা বলেন, দেশের মানুষ আর কোনো অস্থিতিশীল পরিস্থিতি, জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]