রংপুরে গ্যারেজে রাখা শাপলা পরিবহনের বাসে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা
জালাল উদ্দিন, প্রতিনিধি :
রংপুর মহানগরীর পশ্চিম বাবুখা এলাকায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির অভ্যন্তরীণ অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসটির মালিক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে নগরীর আরকে রোডে মা ও শিশু আধুনিক হাসপাতালের বিপরীতে সিয়াম মটরস নামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৮৫৬।
বাসটির মালিক শাপলা পরিবহনের মিঠু মিয়া জানান, রাত ৪টার দিকে বাসে আগুন লাগার খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যেতে দেখেন। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আগে বাসটির ইন্স্যুরেন্স থাকলেও গত দুই-তিন বছর ধরে আর ইন্স্যুরেন্স করা হয়নি।
গ্যারেজের নাইট গার্ড মো. সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনজন যুবককে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন তিনি। তবে বাসে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
খবর পেয়ে গ্যারেজ কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবহিত করলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, বাসটি পঞ্চগড় থেকে
মেঘনা-ঢাকা কাঁচপুর রুটে চলাচল করত। অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এর আগের দিন বুধবার (১৮ নভেম্বর) একই এলাকার প্রায় ৫০০ গজের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশে মালেকের গ্যারেজে পার্কিং করে রাখা ডিমলা থেকে সিলেট রুটে চলাচলের উদ্দেশ্যে নিয়ে।আসা হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাসে আগুন ধরেন।
এ ছাড়া বুধবার ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিংয়ে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় নগর জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবারের পৃথক দুটি ঘটনার মধ্যে একটিতে পুলিশ মামলা গ্রহণ করলেও অন্য ঘটনায় মামলা নেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ##

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-20_00-59-55-117.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-20_00-56-58-973.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-19_23-17-22-064.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-19_08-16-04-898.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-19_08-12-10-441.jpg)






