সর্বশেষ
সর্বশেষ

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আজ সংসদ ভবনের শপথ কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

এ সময় ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাঁদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ তথ্য ও দলিল ব্যবহার করতে এখানে আসেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছ সম্পর্কে ডেপুটি স্পীকার বলেন, “আপনাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি আপনাদের সংসদে নিয়ে এসেছেন। আপনারা বর্তমানে যে কক্ষে বসে আছেন, এটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সংসদ আপনাদেরই সংসদ। আমি আশা করি, আপনাদের মধ্য থেকেই একদিন অনেকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।”

এ সময় ডেপুটি স্পীকার শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিন জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি নিজ হাতে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পীকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পীকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]