সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে রংপুরে জাতীয় ছাত্রশক্তির ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে রংপুরে জাতীয় ছাত্রশক্তির ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার আয়োজনে ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর রাইফেল ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার আহ্বায়ক মারুফ আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা সংগঠক রাকিবুল ইসলাম রিপন। সভাপতির বক্তব্যে মারুফ আহমেদ বলেন,“গণভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

শিক্ষার্থীদের এগিয়ে এসে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।” প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম। তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠা। ছাত্রসমাজই পারে এ গণআন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের গণভোটের প্রার্থী ও এম্বাসেডর ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান। তিনি বলেন, “এই গণভোট শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা।

তরুণদের সচেতন অংশগ্রহণই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করবে।” বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের গণভোটের প্রার্থী ও এম্বাসেডর মোহাম্মদ এ এস মজনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য আব্দুল্লাহ আল মুঈদ, ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুবায়ের আহমেদ হিমন সহ সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে রংপুর নগরীর কাচারী বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় কর্মসূচি থেকে আগামী ১–৬ জানুয়ারি ছয় দিনব্যাপী ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রথম দিনের কর্মসূচি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের পীরগঞ্জ থেকে শুরু করা হবে বলে নিশ্চিত করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM