সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • গ্রাহক শোষণ ও হয়রানীর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সাতমাথায় সড়ক অবরোধ

গ্রাহক শোষণ ও হয়রানীর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সাতমাথায় সড়ক অবরোধ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

গ্রাহক শোষণ ও হয়রানীর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আজ সকাল ১১ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির আহবানে ভুক্তভোগী গ্রাহকরা ঘন্টাব্যাপী সাতমাথা সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সড়ক অবরোধ চলাকালে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সদস্য এবিএম মসিউর রহমান,

মাহফুজার রহমান, বীথি দাস নন্দিনী, আব্দুল জলিল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,সবুজ রায় অনিন্দ্য আউয়াল প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তৃতা করেন সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু,মানবাধিকার কর্মী আব্দুল লতিফ সরকার, প্রকৌশলী মামুনুর রশীদ, শ্রমিক নেতা আবু তাহের,গোলাম কুদ্দুস আইয়ুব।

বক্তারা বলেন, প্রিপেইড মিটারের কারণে বর্তমানে সাধারণ গ্রাহকদের নাভিশ্বাস উঠে গেছে। পূর্বের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। প্রিপেইড মিটার একদিকে ডিজিটাল কারচুপি করছে অন্যদিকে প্রতিনিয়ত হয়রানী ও দুর্ভোগ সৃষ্টি করছে। নেসকো কর্তৃপক্ষ জনগণের মতামতের তোয়াক্কা করছে না।

সরকার সম্পূর্ণ নির্বিকার ভুমিকা পালন করছে। একটি সেবামূলক প্রতিষ্ঠান স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। বিদ্যুৎ বিভাগের চুরি-দূর্নীতি ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের কাঁধে চাপিয়ে রীতিমতো জুলুম করছে। এ পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা, অনতিবিলম্বে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। অন্যথায় আগামীতে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
অবরোধ চলাকালে সড়কের দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM