সর্বশেষ
সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা, ২৬ মে, ২০২৪খ্রি:

দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি কাজী কেরামত আলী, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
  
       কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি, মুহম্মদ শফিকুর রহমান এমপি, আলী আজম এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি এবং মো: আবদুচ ছালাম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

     বৈঠকের শুরুতে ২য় বৈঠকের সংশোধিত আকারে কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২য় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

   বাংলাদেশ টেলিভিশন-এর জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেয়ার জন্য মন্ত্রণালয়কে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং বিটিভির প্রতিনিধিদের খোঁজখবর নেয়ার জন্য ডিসি অফিসে পত্র প্রেরণ এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এসময় বাংলাদেশ বেতার এর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

  বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM