সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • দেশের উন্নয়নের জন্য আমাদের দক্ষ জনবল তৈরী করতে হবে…বিভাগীয় কমিশনার

দেশের উন্নয়নের জন্য আমাদের দক্ষ জনবল তৈরী করতে হবে…বিভাগীয় কমিশনার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নের জন্য আমাদের দক্ষ জনবল তৈরী করতে হবে। এজন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই। আমরা কেউ বসে নাই। দেশে প্রায় ৬ কোটি যুবক ও যুব মহিলা রয়েছে। সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। কেউ ঘুস চাইলে তাকে ঘুসি দিবেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা প্রাশকের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, ছাত্র- জনতার আন্দোলনের কারনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

এখন আন্তর্জাতিক ভাবে আমাদের দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। দেশে বন্ধ মিলকারখানাগুলো চালু কারর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। এগুলো চালু করা গেলে বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দক্ষতার জন্য কাজ শিখতে হবে। তিনি বলেন, দেশে বাল্য বিয়ে নারী পাচার বন্ধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

আমরা সকলে মিলে এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন ধরনের বৈষম্য থাকবে না। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিালক আব্দুল ফারুক ্্্উদ্যোক্তা ফারহানা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে ২১ জন প্রশিক্ষনার্ধীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়। পরে নগরীর চিকলি বিল এলাকায় কেডি ক্যানেল পরিস্কার করা হয়। এর আগে রংপুর নগরীর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। সেখানে বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপন করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM