সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে তাজিয়া মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও গভীর শোকের আবহে রংপুরে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলিমরা । রোববার (৬ জুলাই) বিকাল ৪টায় রংপুরে আলমনগর মুসলিমপাড়া এলাকা থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসলিমপাড়া এলাকায় গিয়ে শেষ হয় । কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের শাহাদাতের স্মরণে আয়োজিত এ মিছিলে শিশু, কিশোর, নারী ও পুরুষসহ সকলে অংশ নেন।

মিছিল ঘিরে এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান দেখা গেছে। পবিত্র আশুরা ইসলামি ইতিহাসে এক শোকাবহ দিন হিসেবে স্মরণীয়। হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারবর্গ ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এই মর্মান্তিক ঘটনার স্মরণে প্রতিবছর শিয়া মুসলিম সম্প্রদায় আশুরার দিন তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন, যাতে শোক ও আত্মত্যাগের ঐতিহ্য জাগ্রত থাকে বর্তমান প্রজন্মের মাঝে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM