সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানাগেছে, নগরী আরকে রোড সিও বাজার থেকে মেডিকেল মোড় দিয়ে মর্ডাণ মোড় হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিয়ে লালবাগ হয়ে শাপলা চত্ত্বর দিয়ে পায়রা চত্ত্বর, সিটি বাজার, কাচারী বাজার, জিলা স্কুল দিয়ে চেক পোষ্ট পর্যন্ত রাস্তা সংস্কার, ফুটপাত ও ডিভাইডার পরিস্কার পরিচ্ছন্ন, সার্কিট হাউস ও বঙ্গবন্ধুর মুর‌্যাল পরিস্কার পরিচ্ছন্ন, জেলা স্কুল মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা, মেডিকেল মোড় থেকে ডিসির মোড় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

এছাড়াও রংপুর পর্যটন মোটেল, সার্কিট হাউস, জিলা স্কুল, আরডিআরএস, বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যালয়ে পরিচালিত হচ্ছে মশক নিধন কার্য্যক্রম।রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ব্যক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম মুিিন্স ওরফে হরকাতুল জিহাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার জন্য আমরা গত কয়েক দিন যাবৎ রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছি। যা শেষের পথে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নির্লসভাবে কাজ করছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM