সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“আর্ত মানবতার সেবাই আমাদের আদর্শ” স্লোগানকে ধারণ করে, পল্লী চিকিৎসকদের দাবী বাস্তবায়নের জন্য সরকারে প্রতি আহবান জানিয়ে রংপুরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে রংপুর পাবলীক লাইব্রেরী হলরুমে অফসোনিন ফার্মা লিমিটেডের সৌজন্যে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত। প্রতিনিধি সভায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অর্থোপেডিক ও ট্রমা সার্জারী ডাঃ মোঃ মশিউর রহমান।

সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ সবুজ আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ শাহানাজ বেগম, রংপুর বিভাগীয় মহিলা সম্পাদক ডাঃ মিনারা বেগম। এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের সকল পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM