জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বর্তমানে স্বর্ণের বাজার দর উর্দ্ধগতি হওয়ার কারনে স্বর্ন একটি গুরুত্বপুর্ণ অমুল্য সম্পদে পরিনত হয়েছে। যার ফলে সারাদেশে বিভিন্ন স্থানে জুয়েলারী শোরুম ও কারখানায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাই রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে জুয়েলারী শোরুম ও কারখানায় নিরাপত্তা এবং নাইটগার্ড ও বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার রাতে নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা কার্যালয়ে আলোচনা সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এ.সি সুকুমার মহন্ত, এ.সি নাজির, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোঃ আতাউর রহমান, নবাবগঞ্জ ফাড়ির এসআই আব্দুল্লাহ । আরও বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু নুর মোঃ আহসান হামিদ, উপদেষ্টা মানিক ।
এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি আলমগীর হোসেন বাদশা, সহ সভাপতি সাঈদ আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্যকরি সদস্য মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহীন উদ্দিন বকসী সহ সকল জুয়েলারী দোকান মালিকগণ । আলোচনা শেষে চোরের উপদ্রব বন্ধে ও জুয়েলারী দোকানের নিরাপত্তা জোরদার করার লক্ষে জুয়েলারী মালিক মোঃ কাফিকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।














