জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা সফল করার লক্ষে রংপুরে লিফলেট বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নরগীর প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, গ্রান্ড হোটেল মোড় ,শাপলা চত্বর এলাকায় লিফলেট বিতরণ করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুল রহমান লাকু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা, মামুনুর রশিদ, কাজী খয়রাত রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, সিঃ সহ সভাপতি রাকিব হোসেন, সহ সভাপতি তারেক হামাস সোহাগ, বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব, আকিবুর রহমান মনু,
সহ সাধারণ সম্পাদক তানজিবুর গালিব, মাহামুদুল ইসলাম রানা , লিখন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের আহবায়ক শারীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব বিল মেরাজুল দুলু, রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।














