সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর এর উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), রংপুর এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। গতকাল (৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক-এর পতাকা উত্তোলন ও পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, দুর্নীতি দূর করতে সবার আগে প্রয়োজন রাজনীতি পরিচ্ছন্ন হওয়া না হলে দুর্নীতি দূর করা সম্ভব নয়। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, তোষামোদী চরিত্র পরিহার করা, সম্পদের সুষম বন্টন, স্বজনপ্রীতি কমানোর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করলে দুর্নীতি দূর করা যাবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো: মজিদ আলী বিপিএম, দুদক এর রংপুর বিভাগীয় পরিচালক মো: তালেবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য। এর আগে সভায় স্বাগত বক্তব্যে দুদক এর রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শাওন মিয়া দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। সবশেষে সভার সভাপতি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তাঁর সমাপনী বক্তব্যে বলেন, দুর্নীতি উন্নয়নে প্রধান বাঁধা শুধু নয় বরং বর্তমানে দুর্নীতির কারণে রাষ্ট্র পরিচালনা জন্য বড় বাঁধা।

তিনি সেবাখাতে দুর্নীতি প্রতিরোধে সেবা নিতে গিয়ে যেখানেই অতিরিক্ত বা অনৈতিক অর্থ দাবী করবে সেখানেই নাগরিকদের তা চ্যালেঞ্জ করার আহবান ব্যক্ত করেন এবং সরকারি কর্মকর্তাদের উর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের নীতিবহির্ভূত যেকোনো নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে দুর্নীতিকে রুখে দেওয়া ও স্ব-স্ব অবস্থানে সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM