সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আলিফ উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

রংপুরে আলিফ উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রিক্সা ছিনতাই ও আলিফ উদ্দিনকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত গ্রেফতারকৃতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার সময় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তব্যে রিক্সাচালক আলিফ উদ্দিনকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত গ্রেফতারকৃত ৪ জনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা পারভীনের সভাপতিত্বে
বক্তব্য রাখেন পশুরাম থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু, হত্যাকান্ডের শিকার আলিফ উদ্দিনের স্ত্রী বিউটি বেগম, এলাকাবাসীর পক্ষে মামুন অর রশীদ, নুর নবী ইসলাম প্রমুখ। এর আগে এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য গত ১২ জানুয়ারি রংপুর নগরীর চিলের ঝাড় এলাকায় আলিফ উদ্দিন নামে এক রিক্সাচালককে অচেতন করে পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বুড়িরহাট কোবারুর নবাব আলীর ছেলে সম্রাট অরফে গোলজার (৩৫), একই এলাকার মৃত ছইমুদ্দিনের ছেলে বকুল মিয়া (৫২) ও মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) এবং সদর থানার বালাপাড়ার মৃত করিম উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৭)।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM