সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে দুই দফা দাবিতে সরকারি কলেজ ও বে-সরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

রংপুরে দুই দফা দাবিতে সরকারি কলেজ ও বে-সরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

রংপুরে দুই দফা দাবিতে সরকারি কলেজ ও বে-সরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

জালাল উদ্দিন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সরকারি কলেজ ও বে সরকারি কর্মচারী ইউনিয়ন রংপুর বিভাগের আয়োজনে সরকারি কলেজে কর্মরত বে সরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করনের দাবিতে মানববন্ধন। গতকাল শনিবার ( ৪ মার্চ) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ২ দফা দাবি, বে- সরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে সরকারি করণ করতে হবে, সরকারি করনের পুর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেলে বেতনভাতাদি প্রদান করতে হবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধনে রংপুর বিভাগের বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রংপুর কারমাইকেল কলেজের কর্মচারী ও রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী, সাংগঠনিকর সম্পাদক মোঃ সাহেবুল ইসলাম, রংপুর বিএড কলেজের অফিস সহকারি সাজু মিয়া, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ঠাকুরগার সরকারি কলেজের কর্মচারী মোঃ মাসুদ, কৃড়িগ্রাম সরকারি কলেজে কর্মচারী নন্দান কুমার রায়, গাইবান্ধা সরকারি কলেজের কর্মচারী রিগেন খান, সরকারি বেগম রোকেয়া কলেজের কর্মচারী মনিরা খাতুন, কারমাইকেল কলেজের কর্মচারী রতœা বেগম, কারমাইকেল কলেজের প্রিন্সিপাল মহদয়ের ড্রাইভার মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। মানববন্ধনে সভাপতি মোঃ আব্দুল মতিন বলেন, রংপুর বিভাগ সহ সমগ্র বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেনীর বে সরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করনের প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন না করিলে রংপুর বিভাগ সহ সারাদেশে বৃহত্তর কর্মসুচী গ্রহন করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM