সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে দুস্থ মানুষের মাঝে আ’লীগ নেতা এ্যাড. রাজুর পক্ষে ঈদ উপহার বিতরণ

রংপুরে দুস্থ মানুষের মাঝে আ’লীগ নেতা এ্যাড. রাজুর পক্ষে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর ২ নং ওয়ার্ডের মনোহর এলাকায় কয়েক শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে নগরীর মনোহর উচ্চ বিদ্যালয়ে শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈত উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এসময় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বুলবুল আহমেদ, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এজানুল হক সাজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মেঘনাথ রায় প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ আসনে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী এ্যাড. রেজাউল করিম রাজু কে করার দাবি তুলেছে স্থানীয় নেতাকর্মীরা।এবং সেই সাথে প্রতি বছর ঈদে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার, শীতে শীতবস্ত্র, বিভিন্ন দূর্যোগ মূহুর্তে ত্রাণ সহ এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নেতাকর্মীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM