জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষেৃ রংপুরে সদর দপ্তর সহ আঞ্চলিক, জেলা উপজেলা এবং ইউনিট পর্যায়ে বিভিন্ন কর্মসূচি শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ( ৮ এপ্রিল) মঙ্গলবার সকালে রংপুর কাচারী বাজার সংলগ্ন জেলা স্কাউট ভবন আনুষ্ঠানিক ভাবে পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । দিবসটি উপলক্ষে জেলা স্কাউট ভবন অডিটোরিয়াম এ আলোচনা সভায় রংপুর জেলা স্কাউট কমিশনার মোঃ মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন,জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুর রহিম, স্কাউটার মোঃ সিদ্দিকুর রহমান-এলটি, সহকারি কমিশনার মোঃ ইকবাল হোসেন।
এতে জেলা স্কাউট লিডার মোঃ মাহামুদ ইসলাম বকাস ও জেলা কাব স্কাউট লিডার নাহিদ আক্তার-এএলটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব,স্কাউট ও ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।














