সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত

রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর বিএসটিআই বিভাগীয় অফিস প্রধান এর নেতৃত্বে এন এস আই,রংপুর, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, যৌথ উদ্যোগে মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সফট ড্রিংক পাউডার পণ্যের প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় মেসার্স ইকোটেক ল্যাবরেটরীজ, গোদাশিমলা, মাহিগঞ্জ, ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ এর ২৪(৪)/৪১ ধারা অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয় এবং মেসার্স সোহরাব পেট্রোল পাম্প,নব্দীগঞ্জ, মাহিগঞ্জ, রংপুর ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল পরিমাপে সঠিক পাওয়া যায় ।

অভিযানটি পরিচালনা করেন কারিমুল মাওলা, প্রিয়াঙ্কা অবন্তী এবং মোঃ রাইয়ান রাকিব, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ তাহাজিবুল ইসলাম ,পরিদর্শক (মেট), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্রাফিসের অফিস প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল হান্নান,উপপরিচালক(মেট্রোলজি)। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM