সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিহারী উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রংপুরে বিহারী উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে বিহারী উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুরের পীরগাছা উপজেলার ১ নং কল্যাণী ইউনিয়নের বিহারী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসী মোছাঃ ছাবিনা বেগম, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, শাহজাহান চৌধুরী, আনোয়ার হোসেন, শাকিল মিয়া। মানববন্ধনে বক্তারা বলেন, বিহারী উচ্চ বিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ নিয়োগ দিতে হবে ।

সঠিক তদন্ত করে ন্যায় বিচারের জন্য রংপুর জেলা প্রশাসক ও উপ-পরিচালক মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চল সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। ১ নং কল্যাণী ইউনিয়নের বিহারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছাঃ নাছরিন আক্তার ও ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সোহেল সরকারী বিধির তোয়াক্কা না করে নিয়ম না মেনে গোপনে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী পদে নিজেদের পছন্দের প্রর্থীদের নিয়োগ দিয়েছেন তা আমরা মানিনা ।

নিয়োগ পরীক্ষায় একদিকে যেমন স্বজনপ্রীতি ও আর্থিক দুর্নীতি করার মাধ্যমে প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনই মেধাবী চাকরী প্রার্থীদের হতাশার দিকে ঠেলে দেয়া হয়েছে। নিজেদের স্কুল দাবী করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়মের পাশাপাশি নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি যেন এই বিদ্যালয়ের হর্তাকর্তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমরা এলাকাবাসী বিহারী উচ্চ বিদ্যালয়ে পূর্বের অবৈধ নিয়োগ বাতিল করে দ্রুত পুনরায় স্বচ্ছ নিয়োগ দেয়ার জন্য প্রশাসন ও শিক্ষা অফিসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM