জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
“ বৃক্ষরোপণ অভিযান-৩” এর আওতায় আয়োজিত বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতি তো করেনরংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়।














