সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে ২৩ মার্চ সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও “গানের ভেলায়-বেলা অবেলায়” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৮২” অনুষ্ঠিত হয়।

এতে গান ও আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। সুরচর্চা কেন্দ্র, রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী জীবন কুমার পোদ্দার এর পরিকল্পনা ও সঞ্চালনায় অতিথি ছিলেন ডা: হালিদা হানুম আখতার, এমবিবিএস,এমপিএইচ,ড: পিএইচ,বিশিষ্ট গণস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক জন হপকিন্স বিশ^বিদ্যালয়, যুক্তরাষ্ট্র, চেয়ারপার্সন ও প্রেসিডেন্ট, সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকস, রংপুর।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজারহাট,কুড়িগ্রাম, জয়ন্তী রাণী, বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল, জেলা আওয়ামীলীগ রংপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, ফারহানা লিমা, সুস্মিতা বনিক, তৌফিকা বেগম,সুশান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্রের শিক্ষার্থী তাহিম বিন মাসুদ, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সুপর্না সরকার জয়া, অর্পা রায়, আরওয়া ফাইরুজ প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM