সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে হরিজন সম্প্রদায় ও ৩০ নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা

রংপুরে হরিজন সম্প্রদায় ও ৩০ নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাশফোড় সমাজের সামজিক সমস্যা দূরীকরণ ও ঐক্যবদ্ধ সচেতন সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে, বাংলাদেশ বাশফোড় (হরিজন) কল্যান পরিষদের রংপুর জেলা কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অপরদিকে ৩০ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভা দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: সামসুজ্জামান সামু।

গতকাল শুক্রবার বাদ জুম্মা ও বিকেলে পৃথকভাবে এই মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির মনোনীত প্রার্থী মো: সামসুজ্জামান সামু বলেন, রংপুর দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। একটি দল রংপুরকে শাসন শোষণ করেছে। তারা রংপুরের কোন উন্নয়ন করেনি, রংপুরের মানুষকে নিয়ে ভাবেনি। তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে আত্মীয়-স্বজনদের ভাগ্যের উন্নয়ন করেছে। এবার সময় এসেছে পরিবর্তনের। আশা করি রংপুরের মানুষ সেই সুযোগ হাতছাড়া করবে না।

তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ৩ আসনে ধানের শীষ কে বিজয়ী করবে। এসময় তিনি উপস্থিত সকলের কাছে রংপুরে উন্নয়নের স্বার্থে ধানের শীষের থেকে ভোট প্রার্থনা করেন। এসময় ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল আলমসহ মহানগর বিএনপি ও স্থানীয় ওয়াড বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM