জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ পৃথক তিনটি অভিযানে ৩৪৩ বোতল এস্কাফ, ৯৯ বোতল ফেয়ারডিল, ২০.৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১টায় র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ২ বোতল এস্কাফ ডিএক্স ও ৯৯ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। অভিযানে মোঃ জাহেনুর ইসলাম জীবন (২৪) ও মোঃ রাজু (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর আগে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা ৪০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন সিংড়া ইউনিয়নের মগলিশপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ সুজন ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫.৭ কেজি গাঁজা জব্দ করে। এ ঘটনায় মোঃ সুজন ইসলাম (২২) ও মোছাঃ ছবিনুর বেগম (৪৮) নামে দু’জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাব -১৩ এর পৃথক অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার
জালাল উদ্দিন, রংপুর ঃ বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ পৃথক তিনটি অভিযানে ৩৪৩ বোতল এস্কাফ, ৯৯ বোতল ফেয়ারডিল, ২০.৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১টায় র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ২ বোতল এস্কাফ ডিএক্স ও ৯৯ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। অভিযানে মোঃ জাহেনুর ইসলাম জীবন (২৪) ও মোঃ রাজু (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা ৪০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন সিংড়া ইউনিয়নের মগলিশপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ সুজন ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫.৭ কেজি গাঁজা জব্দ করে।
এ ঘটনায় মোঃ সুজন ইসলাম (২২) ও মোছাঃ ছবিনুর বেগম (৪৮) নামে দু’জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।















