সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকার চাঞ্চল্যকর তহিদুর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকার চাঞ্চল্যকর তহিদুর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

গত ২৭ সেপ্টেম্বর/২৪ তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শশরা চুনিয়াপাড়া এলাকায় মাছ ধরার রিং জাল চুরিকে কেন্দ্র করে ভিকটিম তহিদুর রহমানকে (৪০) হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায় যে, তহিদুর রহমান বাঙ্গু (৪০) ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শশরা চুনিয়াপাড়া এলাকায় ঘরের ভিতর ডেকে পূর্ব পরিকল্পিতভাবে রশি দিয়ে ভিকটিমের হাত, পা ও মুখ বেঁধে আসামীরা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরী ভিকটিমের শরীরে রগ কেটে দেয় এবং স্থানীয় ব্যক্তিবর্গ পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে কোতয়ালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহিদুর রহমানকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ভিকটিমের ফুফাতো ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায় দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী দিনাজপুর জেলার কোতয়ালী থানার ভবাইনগর (স্কুলপাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে মোঃ জহুরুল হককে (২৬) গ্রেফতার করে। র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM