সর্বশেষ
সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, নাজমুল হাসান, মোঃ নাসির উদ্দিন, মোঃ মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ গ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্ট, ১৯৭৫ সালে তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্য, ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদৎবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বৈঠকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করে জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগদানে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে সেনা,নৌ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM