সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে প্রাণ গেল আবিরের

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে প্রাণ গেল আবিরের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীতে ঘাঘট নদীতে বন্ধুদের নিয়ে গোসল করার সময় পানিতে ডুবে মো. আবির ইসলাম (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে প্রয়াস পার্ক সংলগ্ন ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

নিহত আবির ইসলাম রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার মামুন ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ আনন্দ করতে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই বন্ধু উঠে এলেও আবির উঠে না আসায় তার বন্ধুদের ডাকাডাকিতে আশপাশের মানুষ জড়ো হয়। বন্ধুরাসহ স্থানীয়রা লোকজন তাকে নদীতে খুঁজতে থাকে।

পরে খুঁজে না পেয়ে বাকি বন্ধুরা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে অবগত করে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে আবিরের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নদী থেকে নিহতের মরদেহটি ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা বলে জানান তিনি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM