জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের পীরগঞ্জে বাজুস এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) পীরগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন (বাজুস) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, কোষাধক্ষ মোঃ শাহিন , কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন উদ্দিন বকশী, কার্যনির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম ।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন (বাজুস) পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক – শ্রী গৌতম কুমার অধিকারী । আলোচনা শেষে (বাজুস) পীরগঞ্জ শাখার শাখার নব-নির্বাচিত সভাপতি শ্রী গৌতম কুমার অধিকারী , সহ-সভাপতি শ্রী ব্রজেন কর্মকার , সাধারণ সম্পাদক মোঃ মোঃ ইমরুল হাসান (পাভেল) , সহ-সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র মহন্ত, কোষাধক্ষ্য শ্রী স্বপন কুমার রায় সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃএনামুল হক সোহেল।















