সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে এবি পার্টির মানববন্ধন কর্মসূচি পালন

রংপুরে এবি পার্টির মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘লড়াই করি আপন পথে চিহৃ রাখি এক সাথে’ স্লোগানকে সামনে রেখে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলায় ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মানববন্ধন কর্মসূচি পালন করেন।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে এবি পার্টি আয়োজিত মানববন্ধনে এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাহবুবার রহমান মাহবুব উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব এড. আব্দুর রউফ, সিনিয়র সদস্য সচিব ও রংপুর জেলা আহ্বায়ক আব্দুল বাসিদ মারজান, মহানগরের যুগ্ন আহ্বায়ক অধ্যাপক গোলজার হোসেন, জেলা যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আক্তারুজ্জামান শাহিন, যুব পার্টির যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগরের যুগ্ন সদস্য সচিব মোস্তাফিজার রহমান রঞ্জু, সাংগঠনিক সম্পাদক রেজাউল বারি রিজু প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলায় ও জাতীয় পতাকা অবমাননা করার পরও ভারতীয় সরকারের ভূমিকা সন্দেহঘেরা। আমরা চাই ভারতীয় সরকার হামলাকারীদের আইনের আওতায় এনে নিঃশত্বভাবে ক্ষমা চাবে। না হলে আমরা এক হয়ে ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।
এ সময় এবি পার্টি রংপুর জেলা, মহানগর সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM