সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে গাইনি চিকিৎসকদের মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রংপুরে গাইনি চিকিৎসকদের মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশে চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও সমাবেশ করেছে সকল সোসাইটির চিকিৎসক সহ গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবি। রবিবার (১৬ জুলাই) দুপুরে নগরীর রংপুর মেডিকেল কলেজ প্রধান ফটকে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনি কোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও বিএমএর রংপুর জেলা শাখার আয়োজনে মানব্বন্ধনে ওজিএসবি রংপুর জেলা সাধারণ সম্পাদক ও রমেকের গাইনি বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ শাহী ফারজানা তাসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সকল চিকিৎসকবৃন্দ । মানববন্ধনে রমেকের মেডিসিন বিভাগের প্রধান ডা.মাহফুজুর রহমান বলেন, ডাক্তাদের চিকিৎসা কেন্দ্রে নিরাপত্তা সহ বিনা তদন্তে হয়রানি বন্ধ করতে হবে।

রমেকের গাইনি বিভাগের অধ্যাপক ডা.শাহী ফারজানা তাসনীম বলেন, আগামী ১৭-১৮ জুলাই দুদিন সকল প্রকার প্রইভেট হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকবে ।এছাড়া গ্রেফতার দুই ডাক্তারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়া গ্রেফতারকৃত চিকিৎসকদের মুক্তি দেওয়া না হলে আগামী (১৭ ও ১৮ জুলাই) সকল প্রকার প্রাইভেট সেবা থেকে কর্মবিরতির ঘোষনা দেন চিকিৎসকরা । চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন,কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি,তদন্ত সাপেক্ষে ডাক্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনসহ গ্রেফতার ডাক্তার মিলি, মুনা ও শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বক্তারা। এসময় রংপুরের বিভাগীয় প্রধানগন ও গাইনী চিকিৎসকরা মানব্বন্ধনে অংশ গ্রহন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM